ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ প্রাইভেট কারের নিহত-আহত যাত্রীদের পরিচয় মিলেছে

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ প্রাইভেট কারের নিহত ও আহত যাত্রীদের পরিচয় মিলেছে। নিহতরা হলেন- প্রাইভেটকারের মালিক নড়াইল জেলার ভুয়াখালী গ্রামের প্রকৌশলী হীরক তালুকদার (চালক), বোন শিল্পি, ভাগ্নি রাইসা ও বন্ধু আশরাফুল ইসলাম। আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিহত প্রকৌশলী হীরক তালুকদারের স্ত্রী শাওন ও একমাত্র মেয়ে হুমায়রা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সাদা রঙের প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৪৩-০৩২৪) ধাক্কা লাগে। উপজেলার নওয়াপাড়া বাজারে এলবি হাসপাতালে ডাক্তার দেখানোর পর প্রাইভেটকারটি নড়াইলের উদ্দেশ্যে রওনা দেন।অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ভৈরব সেতুর সড়কে যশোর-খুলনা রেললাইন পার হওয়ার সময়ে ট্রেনের সামনে পড়ে প্রাইভেটকারটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রকৌশলী হীরক তালুকদার, বোন শিল্পি ও বন্ধু আশরাফুল ইসলামের মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত বছর বয়সী রাইসা।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসীন রেজা দুর্ঘটনার বলেন, রাতেই নিহত ও আহতদের সবার পরিচয় মিলেছে। দুর্ঘটনার এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাড়িচালকদের অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *