নিজস্ব প্রতিনিধি: বেনাপোলে ৬শ’বোতল ফেনসিডিলসহ আলামিন নামে এক যুবক আটক হয়েছে। শুক্রবার সকাল ছয়টার দিকে শার্শা উপজেলা নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ ওই যুবককে আটক করে আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সদস্যরা। আটক আল আমিন শার্শা লক্ষণপুর ইউনিয়ন আন্দোলপোতা গ্রামের মাজহারুল মোড়লের ছেলে। জব্দকৃত ফেনসিডিলের সিজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আমড়াখালী চেকপোস্টের হাবিলদার শওকত আলী জানান, গোপন সংবাদের মাধ্যমে সংবাদ আসে লক্ষণপুর ইউনিয়নের নিশ্চিন্তপুুর এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে। সকাল ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে আলামিন নামের এক মাদক পাচারকারীকে ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীরা হলো (১) মোঃ ইব্রাহিম (২৫), পিতা-মোঃ রহিম মালেশিয়া গ্রাম-পাড়িগোপী (মাঝেরপাড়া), ২। মোঃ রমজান মিয়া (২৭), পিতা-মোঃ আয়নাল মিয়া, গ্রাম-দূর্গাপুর উভয়ের থানা-শার্শা, জেলা- যশোর। দুপুরে তাদের নামে শার্শা থানায় মাদক আইনে মামলাা দেওয়া হয়েছে বলে তিনি জানান।