শার্শায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় ধর্ষনের অভিযোগে আবির হাসান (২৬) নামে এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নাভারন রেল বাজার নিজ বাড়ি থেকে অভিযুক্ত ওই যুবককে আটক করে শার্শা থানা পুলিশ। সেও এলাকার  আলহাজ্ব এনামুল হকের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ভিকটিম ওই যুবতী আবিরের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতো।  বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই যুবতীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।  মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে সে অস্বীকার করে। সর্বশেষ মেয়েটি উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ করলে পুলিশ বিকালে অভিযুক্ত যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ভিকটিম ওই যুবতী কেউও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরীক্ষণের জন্য আগামীকাল তাকে মেডিকেলে পাঠানো হবে  বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *