ডেস্ক নিউজ:প্রশাসনে ৯৮ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ৯৮ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।এর মধ্যে একজন কর্মকর্তা বিদেশে কর্মরত আছেন। বাকি সবাই দেশে রয়েছেন।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ই-মেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে।