কুমিল্লায় চার নারী ছিনতাইকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা:কুমিল্লার নাঙ্গলকোট পৌর বাজার থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী ছিনতাইকারীকে থানা পুলিশ আটক করেছে।  শনিবার আটককৃত ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার নাঙ্গলকোট পৌর বাজার থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ নারী ছিনতাইকারীকে থানা পুলিশ আটক করেছে।  শনিবার আটককৃত ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নারী ছিনতাইকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৩)।  একই গ্রামের হারুন মিয়ার মেয়ে সৈয়দা বেগম (৩৪), কালা মিয়ার স্ত্রী পারভীন বেগম (৪৩), মৃত. মারুফ মিয়ার স্ত্রী সায়মা বেগম (৩৪)।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। বিভিন্ন জেলায় অভিনব কায়দায় ছিনতাই করে থাকে।  তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৪/৫ টি করে চুরি, ছিনতাই, দ্রুত বিচার ও পুলিশ এসল্টের মামলা রয়েছে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *