ঝিকরগাছায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোরের ঝিকরগাছায় ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব খান(২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গদখালী কালী মন্দির সামনে থেকে র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। সে  এ এলাকার আব্দুল মজিদ খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাা করে আসছিল।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সবুজ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঝিকরগাছা দিকে আসছে। এ সময় ফোর্স নিয়ে ঝিকরগাছা কালী মন্দিরের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দুপুরে তার নামে ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *