মাগুরার জেলা রেজিস্ট্রার করোনায় মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

মাগুরা সংবাদদাতা:মাগুরার জেলা রেজিস্ট্রার আবুল বাশার করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকাবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, আবুল বাশারের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক।

এছাড়া পৃথক শোকবার্তা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *