নিজস্ব প্রতিনিধি: রিক্সা চালকের রিক্সা আটকে চাঁদা দাবি করায় ট্রাফিক পুলিশের এটিএস আই মনরিুজ্জামানকে মারপিট করে দু রিকশাচালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে শহরের প্রাণকেন্দ্রে দড়াটানা হাসপাতালে মোড়ে। ওই ঘটনার পর ট্রাফিক পুলিশ মনিরুজ্জামান কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করার পরে থানা পুলিশ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, শহররে পুরাতনকসবা কাজীপাড়া কাঁঠালতলা গোলাম পট্টি আব্দুর রায়বে ওরফে ফয়জুরের ছেলেটি টিটো (২২) এবং সদর উপজলোর পাগলাদহ র্পূবপাড়ার টি এস রফিকের ফার্মের পাশে বাবুর ছেলে ওসমান (২৫)।
আটককৃতদের অভিযোগ দড়াটানায় উঠলে ট্রাফিক পুলিশকে ২০ টাকা করে চাঁদা দিতে হয়। এ টাকা না দিলেই ট্রাফিক পুলিশ ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি খুলে নিয়ে যায় এবং তাদেরকে শারীরিক লাঞ্ছিত করে। এবিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলে তারা জানান।
যশোর কোতোয়ালিি থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে ট্রাফিকের এটিএসআই মনিরুজ্জামান দড়াটানাাাা হাসপাতালের সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এ সময় দ্রু্রুতগতি দুটি ব্যাটারিি চালিিত রিক্সা দ্রু্রুতগতি দড়াটানাা ব্রিজের দিকে যেতে থাকে। রিক্সা দুটির গতিরোধ করলে ওই দুই চালক রিক্সা রেখে ট্রাফিক কর্মকর্তা মনিরুজ্জামান কে লাঞ্ছিত করে। বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ সদস্যরা দুই রিকশা চালককে আটক করে।