নিজস্ব প্রতিনিধি:যশোর: যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় মামুন হোসেন (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।সোমবার রাত দশটার দিকে ঝিকরগাছার গদখালী বেনেয়ালি গির্জার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ঝিকরগাছা পুরোন্দপুর চৌধুরী পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় ইদ্রিস নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।নিহত মামুন এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান নিহত মামুনও আহত ইন্দ্রা দুজনে রাতে মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে ঝিকরগাছা নিজ বাড়িতে যাচ্ছিলেন ।তারা ঝিকরগাছা গদখালীর বেনেয়ালী নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। আর ইন্দ্রা মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মামুন কি মৃত্যু ঘোষণা করে। পরে উন্নত চিকিৎসার জন্য ইন্দিরাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
যশোরের ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান রাতে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে খোঁজখবর নিতে হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।