একদিনে আরো ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৯৭৩ জন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৪ জন।

এ নিয়ে দেশে ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯৪১ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির বিভিন্ন তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

গত শনিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪৬ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *