শার্শা দুই কেজি গাঁজাসহ দু’ নারী মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা দুই কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  আটককৃত আসামিরা হলেন শার্শা উপজেলার বাগআচঁড়া ইউনিয়নের বসতপুর এলাকার আনারুলের স্ত্রী তানিয়া(৩২), ও বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া এলাকার তৈয়ব আলীর স্ত্রী লাইলি বেগম  (৩২)। মঙ্গলবার(৭ জুলাই) সকাল ১১টার সময় শার্শার কায়বা ইউনিয়ন এর রাড়ি পুকুর ময়না বটতলার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস  ও এস,আই, মাসুদের নেতৃত্বে  কায়বা রাড়িপুকুর ময়না বটতলায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ২ কেজি গাঁজা সহ আসামীদের কে হাতে নাতে গ্রেফতার করে। শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন আসামিদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের কোর্টএ প্রেরণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *