সোনার গহনাসহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  সোনার গহনাসহ যশোরে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার হয়েছে।

শনিবার ও রবিবার রাতে যশোর ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপাড়া পূনর্বাসনকেন্দ্র ৮নং ওয়ার্ডের (ভাসমান), কামাল হোসেনের ছেলে মাসুদ রানা(২৮), একই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের খোকনের ছেলে রাকিব(২৪), এত এলাকার এক নম্বর ওয়ার্ডের সেরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন(৩৫)।

উল্লেখ্য গত ৭ই ৪ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪ দিকে চৌগাছা উপজেলার সুখ পুকুরিয়া এলাকার আব্দুস সালামের মেয়ে  রিপা খাতুন(২৭) বেগমের যশোর ভাড়াবাসার সামনে গ্রেপ্তারকৃতরা তাহাদের কাছে কিছু ঔষধ আছে বলে তারা সেগুলো বিক্রয় করতে চায়। এ সময়ে রিপা বেগম ঔষধ নিতে রাজি হয়নি। পরে তারা অনেক জোরাজরি করে তাকে কে ঔষধ নিতে রাজি করায়। গ্রেফতারকৃতরা তার বাসার সামনে গিয়ে রিপার হাতে একটা ছোট পুটলা দেয়। পরে তারা রিপার দিকে লক্ষ্য করে স্প্রে করলে রিপা অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তারা রিপার গলায় থাকা ১টি স্বর্ণের চেইন ওজন অনুমান-১০ আনা, কানে থাকা ছয় আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল, হাতে থাকা ছয় আনা ওজনের ১টি স্বর্ণের আংটিও হাত ব্যাগের মধ্যে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা, একটি অপো মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় রিপা খাতুন ৩১ মে যশোর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি স্পর্শকাতর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্তভার দেয় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার্স ইনচার্জ রুপণ  কুমারের উপরে।  যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের সনাক্ত করেন।

একপর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম হোসেন, এসআই শফি আহম্মেদ রিয়েলের সমন্বয়ে একটি দল শনিবার ও রবিবার রাতে যশোর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে প্রথমে সনাক্ত করা হয়। এরপর গত দুদিন ধরে ওই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  দুপুরে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *