যশোরে বিদেশী অস্ত্রসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে বিদেশি পিস্তলসহ রাশেদুল ইসলাম রহুল নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার দুপুর একটার দিকে যশোর চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রসহ তাকে আটক করে । আটক রাশেদুল ইসলাম রহুল চাঁচড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কর্নেল এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন
বলেন, আটককৃত যুবক এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছিল দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শুক্রবার দুপুরে চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। বিকালে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্রের আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *