৫০ নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:জাতীয় সংসদের হুইপ শামশুল হক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটসহ অর্ধশত আওয়ামী লীগ নেতার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক থেকে এই চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। চিঠিতে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের হুইপ শামশুল হক চৌধুরী, সংসদ সদস্য শাওন, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট ছাড়াও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাঈদ, সাবেক যুবলীগ নেতা জি কে শামীম, অনলাইন ক্যাসিনোর সেলিম প্রধান, কৃষক লীগের সভাপতি শফিকুল আলম ফিরোজ, গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হকসহ ৫০ জনের তথ্য চেয়েছে দুদক। চিঠিতে ক্যাসিনোকাণ্ডে জড়িতদের লেনদেনের হিসাবের যাবতীয় তথ্য দিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *