স্টাফ রিপোর্টার: বিভিন্ন সময়ে প্রকৃত মালিকের কাছ থেকে হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া ৩৪ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিল যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের টিমের সদস্যরা।
এছাড়া ভুলবশত অন্য বিকাশ নাম্বারে টাকা চলে যাওয়া সাতজনের ৮৯ হাজার ৪৬০ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে টাকা ফেরত দিয়েছে এই টিমের সদস্যরা।
বুধবার বেলা ১১ টার দিকে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।
তাছাড়া বিভিন্ন সময়ে ফেসবুক ব্যবহারকারীদের হ্যাকিংকৃত ১৬ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। পরে ফেসবুক ব্যবহারকারীদের কাছে তাদের আইডি পুনরুদ্ধারের তথ্য সরবরাহ করেন।
নিখোঁজ ৩ জন ভিকটিমকে উদ্ধারে সহায়তা এবং PPC Gallary App ব্যবহার করে যশোর জেলার অভয়নগর থানা এলাকার ২৫ জন ভিকটিমের নিকট থেকে ৭২,০০,০০০ টাকা প্রতারনা মুলক ভাবে অর্থ আত্মসাৎ করে। অর্থ আত্মসাতের পর ৮ ই মার্চ অভয়নগর থানায় মামলা করলে মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ,যশোর এ কর্মরত এসআই সুকল্যাণ বিশ্বাস উক্ত ঘটনার সাথে জড়িত আসামী ১। নুর মোহাম্মদ(৩৫), পিতা-মৃত শফি সরদার , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বানিয়ার গাতী, ২। রিপন কুমার বিশ্বাস(৩২), পিতা-দীন বন্ধু বিশ্বাস , ঠিকানা: স্থায়ী: গ্রাম- তরফ নোয়াপাড়া (স্কুলপাড়া) ৩। মোঃ আল আমিন(২৮), পিতা-মোঃ বাবুল হোসেন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নরেন্দ্রপুর, ৪। আজগার আলী(৪২), পিতা-তৌহিদ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ভেকুটিয়া, ৫। নাসিম আল সবুজ(২২), পিতা-মৃত হাবিবুর রহমান , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বানিয়ার গাতী, সর্ব উপজেলা/থানা- কোতয়ালী কে গ্রেপ্তার করেন। আসামীদের নিকট থেকে জব্দকৃত ৭ টি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ফরেনসিকে প্রেরন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।