৩০ বছর বয়সেই৮ সন্তান, ৫২ বছর বয়সী স্বামী কাছে চাই আরও দু’সন্তান

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:মাত্র ৩০ বছর বয়সেই ৮ সন্তানের জন্ম দিয়েছেন ইমোগেন বানহাম। তার মতো এই বয়সে অনেক নারীই মাত্র বিয়ে করেছেন অথবা নতুন সংসার করার চিন্তা করছেন। সেদিক দিয়ে অবশ্য অনেক এগিয়ে আছেন বানহাম।

গত ১০ বছর ধরে আট সন্তানকে লালন-পালন করছেন এই নারী। দুষ্টুমি করে বানহাম বলেন, আমিই হয়তো ব্রিটেনের সবচেয়ে বেশি সন্তানদানে সক্ষম নারী। এই নারী জানিয়েছেন যে, প্রথম সন্তান জন্মদানের পর তিনি কখনই ১০ মাসের বেশি সময় গর্ভবতী ছাড়া ছিলেন না। এই নারী আশা প্রকাশ করে বলেন, তিনি তার ৫২ বছর বয়সী স্বামী পিটারের (৫২) কাছে আরও দুই সন্তান চান। তাহলে তাদের সন্তানের সংখ্যা হবে ১০।

বানহাম বলেন, আমি বাচ্চাদের ভালোবাসি। তিনি আরও বলেন, প্রথম দুই সন্তান ছাড়া বাকিরা সবাই পরিকল্পিতভাবেই জন্মেছে। একটি বড় পরিবারের আনন্দ বোঝানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

বানহাম বলেন, মা হওয়ার অনুভূতি অন্যরকম। আমি চাই আমার সন্তানরা বড় হয়ে সবাই এক সঙ্গে থাকবে। তিন বেডরুমের একটি বাসায় সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন বানহাম দম্পতি। শিশুরা প্রত্যেকেই ঠিক মতো খাচ্ছে কিনা, তাদের যত্ন নেওয়া হচ্ছে কিনা তা ভালোভাবেই নিশ্চিত করেন তারা। এই দম্পতি তাদের কোনো সন্তানকে অবহেলা বা অযত্ন করেন না।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *