১৬ লাখ টাকা ২ ভরি স্বর্ণসহ ৩ অপহরণকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: অপহরণ করে আদায় করা ১৬লাখ টাকা ২ ভরি স্বর্ণসহ ৩ অপহরণকারী আটক করেছে যশোরের গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন ১।জুয়েল আহম্মেদ, ২।আলমগীর হোসেন, ৩।মোঃ মামুন-উর-রশিদ ।  এসময় গোয়েন্দাা পুলিশে সদস্যরা ১৬  লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেন। এসময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা অপহৃত ভিকটিম রিমা খাতুনকেও উদ্ধার করেন। বুধবার রাতে বগুড়া জেলার ধনুুক থানাধীন ধামাচামা নামক স্থানে অভিযান পরিচালনা অপহৃত নারীকে উদ্ধার ও আসামীদেরকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্র থেকে জানা যায় ,রিমা খাতুন যশোর মনিরামপুর থানাধীন মহাদেবপুরের মৃত অমেদ আলী গাজীর প্রবাসী ছেলে মোঃ হাফিজুর রহমান গাজীর স্ত্রী। এক মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে ভালোই কাটছিলো রিমা খাতুনের সংসার।
এমতাবস্থায় ফেসবুকের মাধ্যমে রিমা খাতুনের পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার সাথে। সোহেল রানা বগুড়া জেলার ধনুট থানাধীন ধামাচামা গ্রামের শাহ আলমের পুত্র। সোহেল দীর্ঘ দিন ধরে মালয়েশিয়া থাকে।
গত ০১/০৬/২০২০ খ্রিঃ রিমা খাতুন নিখোঁজ হয়। পরে এই সংক্রান্তে নিখোঁজ রিমা খাতুনের স্বামীর পরিবার মনিরামপুর থানায় গত ১০/০৬/২০২০ খ্রিঃ একটি নিখোঁজ জিডি করেন, জিডি নং-৩৬৬। এক পর্যায় রিমা খাতুনের পরিবার জানতে পারেন রিমা খাতুন কে প্রবাসী সোহেল রানার নির্দেশে তার আপন ছোট ভাই জুয়েল আহম্মেদ ও তার কয়েক জন সহযোগি মিলে মাইক্রোবাস যোগে এসে যশোর মনিরামপুর থানাধীন মহাদেবপুরের অবস্থানরত রিমা খাতুন কে নগদ ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে।
পরবর্তীতে নিখোঁজের পরিবার মনিরামপুর থানায় গত ১৬/০৬/২০২০ খ্রিঃ ধারা-নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী/২০০৩) এর ৭/৩০ তৎসহ ৪০৬/৪২০/৪১৭ পেনাল কোড রুজু করে, মামলা নং-১১।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মামলাটির তদন্তভার ডিবির কে ন্যাস্ত করেন। মামলাটির তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) সোমেন দাশ গ্রহণ করেন এবং তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামী এবং ভিকটিমের অবস্থান সনাক্ত করেন।
যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশক্রমে গত ২৫/০৬/২০২০ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জনাব মারুফ আহম্মদ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার, যশোর এর সার্বিক তত্বাবধায়নে পুলিশ পরিদর্শক (নিঃ) সোমেন দাশ এর নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম বগুড়া জেলার ধনুট থানাধীন ধামাচামা নামক স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম রিমা খাতুন কে উদ্ধার ও আসামী ১।জুয়েল আহম্মেদ, ২।আলমগীর হোসেন, ৩।মোঃ মামুন-উর-রশিদ কে গ্রেফতার করে এবং নগদ অর্থ ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।
সচেতন থাকুন, নিরাপদে থাকুন। জেলা পুলিশ যশোর আপনার সেবায় বদ্ধপরিকর। তথ্য দিন, সেবা নিন। জেলা পুলিশ যশোরের উপর আস্থা রাখুন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *