১৫০ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিলেন যশোরের জাতীয় নাগরিক পার্টির নেতারা 

নিউজটি শেয়ার লাইক দিন

১৫০ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিলেন যশোরের জাতীয় নাগরিক পার্টির নেতারা 

নিজস্ব প্রতিবেদক, যশোর:১৫০ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিলেন যশোরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ।

শুক্রবার (২৭ই জুন) যশোর জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার এসব নতুন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এসময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যা অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক জনাব সাকিব শাহরিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব ইয়াহিয়া জিসান, যশোর জেলার প্রধান সংগঠক জনাব নুরুজ্জামান, ও জেলা সংগঠক জনাব বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার।

বক্তারা বলেন, রাজনৈতিক সচেতনতা, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য এনসিপির পথচলা অব্যাহত থাকবে। নতুন সদস্যদের যুক্ত হওয়ায় যশোর জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে এনসিপি, যশোর জেলা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *