১০০ কেজি গাঁজাসহ যশোরে ১২ মাদক মামলার আসামী গ্রেপ্তার

নিউজটি শেয়ার লাইক দিন

১০০ কেজি গাঁজাসহ যশোরে ১২ মাদক মামলার আসামী গ্রেপ্তার

তরিকুল ইসলাম মিঠু,নিজস্ব প্রতিবেদক: ১০০ কেজি গাঁজাসহ যশোরে ১২ মাদক মামলার আসামী মিন্টু গাজী (৪৮) গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (১শে জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর জেলার সদর উপজেলার ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করেন।

সে শেখাটি জামরুলতলা এলাকার লালু শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা সহ ১২টি মামল রয়েছে।

https://www.novanews24.com/wp-content/uploads/2025/06/Gaza.jpg

যশোর র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার রাসেল মিয়া বলেন, গ্রেপ্তার হওয়া মিন্টু গাজী যশোর চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় বারোটি মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা রংধনু মার্কেটের নিচে মিন্টু গাজী মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। এ সময়ে বিকল পাঁচটার দিকে সেখানে অভিযানে গেলে মিন্টু গাজী পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপর তার জিজ্ঞাসাবাদে সে বিপুল পরিমাণে গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন এবং গাজা রাখার স্থান দেখিয়ে দেন। পরে সেখান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য প্রায় ২০ লখ টাকা বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *