হত্যা মাদক বিস্ফোরকসহ ১০ মামলার আসামী টাক মিলন গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরের শীর্ষ সন্ত্রাসী জাহিদ হাসান মিলন ওরফে টাক মিলন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রোববার রাত ৮টার দিকে শাহাজালাল আন্তদজার্তিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এক পর্যায়ে ইমিগ্রেশন পুলিশ যশোর পুলিশকে জানালে যশোর পুলিশের আজ সকাল ৮টায় ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে টাক মিলনকে নিজেদের জিম্মায় নেয়। যশোরের গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যরা মঙ্গলবার সন্ধায় তাকে যশোর নিয়ে আসে বলে নিশ্চিত করেছে যশোর পুলিশ সুপার। তার নামে হত্যা,মাদক,বিস্ফোরকসহ ১০ মামলা রয়েছে বলে জানিয়েছে যশোর পুলিশ সুপার। টাক মিলন যশোর কসবা এলাকার রস্তম আলীর ছেলে।

যশোরের পুলিশের মুখপাত্র মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, টাক মিলনের বিরুদ্ধে হত্যা,বিস্ফোরকসহ ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে বিদেশে পলাতক ছিল। সোমবার সে দেশে আসা মাত্রই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যশোর পুলিশের কাছে হস্তন্তর করে। এর মধ্যে কাজীপাড়া সোহাগ হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *