স্বাস্থ্যবিধি না মানায় প্রধানমন্ত্রীকে জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: সারা পৃথিবীতে চলছে করোনার প্রাদুর্ভাব। এই মহামারিতে ঠেকাতে চলছে লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে সকল দেশের জনগণকে। স্বাস্থ্যবিধি অমান্য কওরলে গুনতে হচ্ছে জরিমানা। এমনকি জরিমানা দিতে হচ্ছে খোদ দেশের প্রধানমন্ত্রীকেও।

জানা গেছে, স্বাস্থ্যবিধি না মানায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মাস্ক না পরে হাজার বছরের পুরোনো একটি গির্জা পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে এই জরিমানা দিতে হয়

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, বুলগেরিয়াতে এখন পর্যন্ত করোনায় মাত্র ৩ হাজার ৯৮৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন। তবে মহামারী রুখতে বেশ কঠোর ভূমিকা পালন করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়াই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী তার জরিমানা করা হয়েছে। ওই সময় তার যেসব সফরসঙ্গীরা মাস্ক পড়েননি তাদের সবাইকে জরিমানা করা হবে বলে জানান তিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *