স্বাধীনতা-উত্তরকালে মিডিয়ার চরিত্র বদলেছে

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:স্বাধীনতা-উত্তরকালে মিডিয়ার চরিত্র বদলেছে। পূর্ব পাকিস্তান আমলে সাংবাদিকরা স্বাধীনতা সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেন। এখন শাসকদের সঠিক পথে আনতে ওয়াচ ডগের ভূমিকা পালন করছেন। মঙ্গলবার দুপুরে যশোর সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিক প্রশিণ কর্মশালায় বিশেষ অতিথির বÍব্যে ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিকনেতা ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, সাহসিকতা ছাড়া সাংবাদিকতা হতে পারে না। সাংবাদিকদের সাহসী হতে হবে। নীতি-নৈতিকতাও থাকতে হবে। নীতি-নৈতিকতাবিবর্জিত সাংবাদিকতা আসলে সাংবাদিকতা নয়।
‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতায় লণীয় বিষয়সমূহ ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এই প্রশিণ কর্মশালা আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
আলোচনাকালে ইকবাল সোবহান চৌধুরী বলেন, রাজনীতিবিদরা কখনো কখনো সাহসী হন। আর সাংবাদিকরা প্রতিদিন সাহসিকতার পরিচয় দেন। রাজনীতিকরা মতায় থাকলে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল হতে বলেন। আর বিরোধী দলে গেলে সাহসী সাংবাদিকতা করতে বলেন।
আলোচনাকালে সাংবাদিকনেতা ইকবাল যশোরসহ দণি-পশ্চিমাঞ্চলের নিহত সাহসী সাংবাদিকদের স্মরণ করেন। রানার সম্পাদক শহীদ গোলাম মাজেদের নাম ওয়াশিংটন প্রেসকাবে খোদাই করা আছে- তাও স্মরণ করিয়ে দেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের স্থায়ী বন্ধু হলো সমাজের বঞ্চিতরা। আর স্থায়ী শত্রু হলো মতাশালীরা। ঝুঁকি, নিরাপত্তাহীনতা, সীমাবদ্ধতা থাকবে। তার মধ্যে থেকেই সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকরা শুধু বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন। এটিই তাদের নৈতিকতা। কর্মশালায় অন্যানদের মধ্যে আলোচনা করে বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, সদস্য শাহ আলম এবং সরকারের যুগ্ম সচিব আব্দুল মজিদ,প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *