স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ৬ নারী ছিনতাইকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে প্রতারণা করে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ই এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ওই ছয় নারী ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক নারীরা হলেন- শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিকের স্ত্রী রাবেয়া খাতুন ও জুয়েলের স্ত্রী নার্গিস বেগম। তারা প্রত্যেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, দিঘিরপাড় গ্রামের বোরকা পরা ওই ছয় নারী ইজিবাইকে যাত্রী সেজে এক নারীকে জিম্মি করে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ওই মহিলা আত্মচিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে ওই নারীদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদেরকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *