নিজস্ব প্রতিনিধি:রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হককে স্বামী দাবি করে ফেসবুকে নানারকম পোস্ট দিয়েছেন এক নারী। লিজা আকতার আয়েশা নামের ওই নারী নিজেকে এমপির স্ত্রী দাবি করছেন। ওই নারীর বাড়ি নগরীর তেরোখাদিয়া এলাকায়। এর আগে তার সঙ্গে এমপি এনামুলের একাধিক ছবিও ফেসবুকে পোস্ট করেন।যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।তবে এমপি এনামুল হক দাবি করেছেন, ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। আইনগতভাবে ডিভোর্সও হয়েছে। নানা সময়ে টাকার জন্য ব্লকমেইল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে তার সম্মানহানি করে।এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
গত শনিবার (৩০ মে) লিজা আক্তার আয়েশা নামের ওই নারী প্রথম ফেসবুকে লিখেন, ‘এমপি সাহেবের রক্ষিতা বা প্রেমিকা নই দ্বিতীয় বউ আমি। ’ আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘এমপি সাহেব আমার এই কথাটা যদি কারো কাছে অবিশ্বাস্য মনে হয়, তারা বিয়ের কাগজ দেখতে পারেন। ’
এর দুই ঘণ্টা পরে আরেকটি পোস্টে লিখেন, ‘একজন সংসদ সদস্য অনেক বড় অবস্থানের মানুষ। তার বিরুদ্ধে চাইলেই কেউ মিথ্যা অপবাদ দিতে পারে না।আমার কথাগুলো যদি মিথ্যা হইতো তাহলে এতক্ষণে পুলিশ আমাকে থানায় নিয়ে যেতো। আমি যা কিছু বলছি এবং বলবো সব সত্যি। আপনারা আমাকে বিরক্ত না করে ধৈর্য্য ধরে পাশে থাকুন। ’ এরপর এমপি এনামুলের সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেন লিজা।
লিজা আরেকটি পোস্টে লিখেন, ‘২০১৮ সালের ১১ মে আমাদের বিয়ে হয়। প্রথমে আট বছর আগে আমাদের বিয়ে হয় মৌখিকভাবে। তার বাগমারার বাড়িতে। কিন্তু লিখিত বিয়ের পর গত দুই বছর ধরে তিনি আমাকে গোপনে স্ত্রীর পরিচয় দিয়ে আসছেন। এখন তিনি একটি ভুয়া কাগজ করে আমাকে তালাক দিয়েছেন। সেখানে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। এ কারণে আমি পরিস্থিতির শিকার হয়ে ফেসবুকে এসব কথা বলেছি। আমি আমার সংসার করতে চাই আমার স্বামীর সঙ্গে। ’
সংবাদকর্মীদের কাছে লিজা আক্তার আয়েশা এমপি এনামুল আমার বৈধ স্বামী। হঠাৎ করে সে আমার কাছে একটা ভুয়া ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি তার বিরুদ্ধে খুবই তাড়াতাড়ি ব্যবস্থা নেব বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হককের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিজা একটা খারাপ মেয়ে। এর আগে তার একাধিক জায়গায় বিয়ে হয়েছিল। আমি সেটা জানতাম না। এসব বিষয় না জেনে তাকে আমি বিয়ে করেছিলাম। একাধিক বিয়ের ঘটনা জানার পরে আমি তাকে গত ২৩ এপ্রিল ডিভোর্স দিয়েছি। হয়তোবা কোট বন্ধ থাকার কারণে ডিভোর্স লেটার তার কাছে দেরিতে পৌঁছেছে। সে হয়তো বা এখন কিছু টাকা পয়সা নেওয়ার জন্য আমার সম্পর্কে নানা কুৎসা রটনা করছে বিভিন্ন জায়গাতে বলে তিনি জানান।