সীমান্তে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের ২ নাগরিক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান নাইক্ষ্যংছড়ির গুনদুম ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে গুপ্তচরভিত্তি সন্দেহে দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানা যায়। ঘুনধুম ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লোকেমুখে শুনেছেন বিজিবি দুইজন মিয়ানমার নাগরিককে আটক করেছে। তবে আটককৃতরা মুসলিম না রাখাইন নিশ্চিত হওয়া যায়নি বলে জানান।

ঘুনদুম ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান তিনিও লোকে মুখে শুনেছেন মিয়ানমারের দুজন নাগরিককে বিজিবি সে দেশের গোয়েন্দা সন্দেহে আটক করেছে তবে তিনি তাদের নাম পরিচয় জানাতে পারেননি।

ঘুনধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ কে বার বার মুঠোফোনে কল করেও রিসিভ না করার কারনে তার সাথে এব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।

প্রায় দুই মাসের অধিক নাইক্ষ্যংছড়ি সীমান্তের গুনধুম তুমব্রু, কোনা পাড়া,ফাত্রাঝিড়ি, তমব্রু হেডম্যান পাড়া,বাইশফাঁড়ি এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলমান রয়েছে। এর মধ্যে কয়েকবার সেখানকার মর্টার শেলসহ গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।

এতে একজন রোহিঙ্গা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণেও একজন নিহত ও বাংলাদেশী এক যুবকের পা উড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে বেশ কয়েকবার সে দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *