সিডনিতে আগুনের কালো ধোঁয়া ৭ দিনের জরুরি অবস্থা জারি

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সিডনিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন টিম কাজ করছে। প্রায় দুই হাজার দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। খারাপ আবহাওয়ার স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। আগুনের কারণে ছড়িয়ে পড়া কালো ধোঁয়া ও বিপর্যস্থ আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে সিডনিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

গত কয়েক মাসে দাবানলের কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের প্রায় ৩০ লাখ হেক্টর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৮ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *