সিঙ্গাপুরের ক্যাসিনোতে দুদকের চোখ

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:ক্যাসিনোতে প্রবেশকারীদের তালিকে চেয়ে সিঙ্গাপুরে চিঠি পাঠিয়েছে দুদক। সিঙ্গাপুরের ক্যাসিনোগুলোতে গত পাঁচ বছরে বাংলাদেশের কারা জুয়া খেলেছেন, তাদের শনাক্ত করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সিঙ্গাপুরের করাপশন প্র্যাকটিসেস ব্যুরো ইনভেস্টটিগেশন অব ব্যুরোর পরিচালক উং হং কুন বরাবর পাঠানো চিঠিতে ক্যাসিনোতে প্রবেশকারীদের পাসপোর্ট নম্বরসহ তালিকা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অবৈধ প্রক্রিয়ায় যারা অঢেল সম্পত্তির মালিক হয়েছেন এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন সম্প্রতি তাদের বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি বিরোধী কঠোর অভিযান শুরু করেছে। ইতোমধ্যে যে সব অপরাধী গ্রেপ্তার হয়েছেন তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা সিঙ্গাপুরের ‘ম্যারিনো বে’সহ বিভিন্ন ক্যাসিনোতে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। এ অবস্থায় তদন্তের স্বার্থে যারা ক্যসিনোতে গিয়েছেন তাদের পাসপোর্ট নম্বরসহ তালিকা প্রয়োজন।

দুদকের মানিলন্ডারিং উইংয়ের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ স্বাক্ষরিত ওই চিঠি গত ২৯ অক্টোবর ২ লিনকক বাহরু, সিঙ্গাপুর ১৫৯০৪৭ ঠিকানায় পাঠানো হয়েছে।

চিঠিতে জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ধারা অনুযায়ী দুই দেশের দুর্নীতিবিরোধী সংস্থার মধ্যে আইনি কার্যক্রমে সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *