সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখান থেকে আদালতে উপস্থাপন করে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামাদের। ওই মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *