সাইকেল চোরের কারাদণ্ড

নিউজটি শেয়ার লাইক দিন

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারায় কালাম (৫০) নামে এক সাইকেল চোরকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কালাম কুষ্টিয়া সদর উপজেলার বাটুইপাড়া গ্রামের জহুরুল মোল্লার ছেলে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ভেড়ামারা কলেজ মাঠে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভেড়ামারা কলেজ মাঠে ফুটবল খেলা চলাকালীন সময়ে সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে কালাম। উপস্থিত জনতা গণপিটুনি দেয়ার সময় ঘটনাস্থলে গিয়ে তাকে (কালাম) উদ্ধার করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *