সাংবাদিকদের জরিমানা বিধান রেখে ‘প্রেস কাউন্সিল আইন খসড়া অনুমোদন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: সাংবাদিকদের জরিমানার বিধান রেখে ‘প্রেস কাউন্সিল (সংশোধন) আইন ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘খসড়া আইনে ১০ লাখ টাকার অংকটি বাদ দিতে বলেছে মন্ত্রিপরিষদ।

জরিমানা হিসেবে সুনির্দিষ্ট পরিমাণ টাকার অংক রাখার বিষয়টি বাতিল করা হয়েছে। প্রেস কাউন্সিলই জরিমানার অংক নির্ধারণ করবে। ’

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *