সাংবাদিককে লাইভে বাধা দেওয়া সেই কনস্টেবলকে প্রত্যাহার

নিউজটি শেয়ার লাইক দিন

ডেক্স নিউজ: বিএনপির ছয় সংসদ সদস্যের পদত্যাগের সময় জাতীয় সংসদের সামনে লাইভ করার সময় এক সাংবাদিককে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের এসি ইমরান হোসেন মোল্লা।

তিনি জানান, এ ঘটনায় একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যিনি ওই সাংবাদিককে লাইভ করার কাজে বাধা দিয়েছিলেন। ওই ঘটনার পরপরই ব্যবস্থা নিয়ে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানিয়েছে, রোববার জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপির ছয় সংসদ সদস্য একযোগে পদত্যাগের ঘটনায় নাগরিক টেলিভিশনের সাংবাদিক বিষয়টি লাইভ সম্প্রচার করছিল। সে সময় পাশে দায়িত্ব পালন করেছিলেন প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল শাহিনুর রহমান। তিনি সেই সাংবাদিককে লাইভ সম্প্রচার কাজে বাধা দেন এবং তার বুম কেড়ে নেন। এছাড়াও ওই সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন।

বিষয়টি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।

ডিএমপি কমিশনারকে বিষয়টি অবগত করা হলে তিনি শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত কনস্টেবল শাহিনুরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *