সরকারী গাছ চুরি:  চাকুরী গেল যশোর জনসাস্থ্য অধিদপ্তরের দুই কর্মচারীর

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: অফিস বন্ধের দিন গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসের গাছ চুরি করে নিয়ে যাওয়ার সময়ে সাংবাদিক তারিকুল ইসলাম মিঠুর হাতেনাতে ধরা পড়ে যশোর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের দুই কর্মচারী নাইট গার্ড কাম পরিচ্ছন্ন কর্মী মান্দার দাস ও শ্রমিক আব্দুল মান্নান।

https://www.novanews24.com/wp-content/uploads/2024/03/23202419954.jpg

রোববার দুপুরে চুরির সেই ভিডিও ‘এক টাকার খবরে’খবর প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার কিছু সময়ের মধ্যে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় যশোর জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সেই দুই কর্মচারী নাইট গার্ড কাম পরিচ্ছন্নকর্মী মান্দার দাস ও শ্রমিক আব্দুল মান্নানের।

চুরির ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

যশোর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনিয়ার জাহিদ পারভেজ বলেন, সরকারি অফিসের মালামাল চুরির ঘটনা জানতে পেরে সাথে সাথে জড়িত দুই চতুর্থ শ্রেণীর কর্মচারী নাইট গার্ড কাম পরিচ্ছন্ন কর্মী মান্দার দাস ও শ্রমিক আব্দুল মান্নানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে ও খতিয়ে দেখা হচ্ছে। কেউ এ চুরির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *