সম্পর্ক ছিন্ন করতেই হিজড়া মঙ্গলীকে খুন করে তার পারীক বাবু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: অনৈতিক সম্পর্ক ছিন্ন ও চুরি করতেই যশোর মনিরামপুরে হিজড়া মঙ্গলী খাতুন ওরফে পলি কে খুন করে তার পারীক (বন্ধু বা সহযোগী) রমজান হোসেন ওরফে বাবু।

ঘাতক রমজান হোসেন ওরফে বাবু মনিরামপুর কামালপুর গ্রামের আলী আহমেদের ছেলে।

শনিবার বিকালে শহরের মুড়লী মোড় থেকে ঘাতক রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ঘাতক।

রোববার দুপুরে যশোর জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এর মাধ্যমে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বেলাল হোসাইন।

উল্লেখ্য গত ২৮শে সন্ধ্যা ৭টার দিকে জেলার মনিরামপুরের মাছনা মোড়লপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন (৩৩) এর বসতঘরে বারান্দায় গলাকাটা মৃতদেহ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সামনুর মোল্লা সোহানের নেতৃত্বে ডিবি’র এলআইসি শাখার এসআই মফিজুল ইসলাম সহ থানা পুলিশের একটি চৌকশ টিম তদন্তে নেমে মামলার দায়েরর ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত অপরাধীকে সনাক্ত করেন।

ভিডিও দেখতে, এখানে ক্লিক করুন

এক পর্যায়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহরের মুড়লী মোড় থেকে ঘাতক রমজান হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করেন । এসময়ে তার হেফাজত থেকে মঙ্গলে ওরফে পলির ঘর থেকে চুরি করা স্বর্ণ অলংকার ও আসামীর ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে  তার স্বীকারোক্তি মোতাবেক তার বসতবাড়ী থেকে হত্যাকাজে ব্যবহৃত ধারালো চাপাতিও  ঘটনাস্থল থেকে চাপাতির রক্তমুছা কাপড় উদ্ধার করতে সক্ষম হয়।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বেলাল হোসাইন বলেন, আসামী রমজান হোসেন ওরফে বাবু একজন কুখ্যাত চোর ও মাদক সেবী। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। নিহত তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুনের সাথে আসামী রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্ক ছেদের চেষ্টায় ব্যর্থ হয়ে ঘটনার দিন নিহতের বাড়িতে চুরির পরিকল্পনা করে বাড়ীতে যায়। এবং তাকে গলা কেটে হত্যা করে। আটকের পর তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *