সমুদ্রে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৭

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:বঙ্গোপসাগরে পাচারের সময় একটি ফিশিং ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।রোববার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আজ রাত দেড়টার দিকে টেকনাফ থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে একটি ফিশিং ট্রলার থেকে পাঁচ লাখ পিস ইয়াবাসহ সাত জন আটক করা হয়েছে। তারা রোহিঙ্গা নাকি বাংলাদেশি সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।”

ট্রলারে ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল বলে জানান তিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *