সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না – গোলাম পরওয়ার

নিউজটি শেয়ার লাইক দিন

সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না – গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিনিধি: সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।

শনিবার (২১ জুন) সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত রুকন শিক্ষা শিবিরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, জামায়াত সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশবাসীকে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জুলাই বিপ্লব ঘটিয়েছে। সেই চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করি। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় মুক্তি মিলবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। দেশের স্বার্থে জাতীর স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। এখনো মিমাংসিত ইস্যুকে সামনে এনে জাতীকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।

জেলা জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।
জেলার বিভিন্ন উপজেলার রুকনরা শিক্ষাশিবিরে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *