সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে যশোরে জামায়াতের গণমিছিল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ ও গণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা ।

রবিবার বিকালে সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের জজ কোর্ট মসজিদ মোড় থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আইনজীবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। পুনর্বিন্যাসের নামে তারা যশোরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত চালাচ্ছে। এটি কোনোভাবেই যশোরবাসী মেনে নিবে না।

নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা যে একতরফা তা এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদের বেরিয়ে আসতে হবে। যশোর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস,রেজাউল করিম,জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস ,বিশিষ্ট লেখক ও গবেষক যশোর ৫ সংসদীয় আসনের জামাতে নির্বাচিত প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান,শহর সেক্রেটারি ইমরান হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *