বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ভূষিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার তিন কর্মকর্তা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পিন্টু লাল দাস এবং এএসআই সৈয়দ শাহীন ফরহাদ এ সম্মানোনা অর্জন করেন। যশোর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রায় সঠিকভাবে দায়িত্ব পালন করায় জেলার পুলিশ সুপার মঙ্গনুল হক বিপিএম(বার),পিপিএম নিজ কার্যালয়ে বুধবার দুপুরে তাদেরকে এ সম্মানোনা প্রদান করেন।