শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার আমতলা-গাতীপাড়া সড়কে ট্রাকের চাপায় আসাদুল (৩০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল বেনাপোল রাজবাড়ী গ্রামের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় আমতলা-গাতীপাড়া সড়কে শার্শা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দিলে ঘটনাস্থলেই ট্রলিচালক নিহত হন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রাকচালককেও আটক করা হয়েছে।