শেখ হাসিনার সেলফি ফ্রেমে বাইডেন

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের রাজধানী নয়াদিলি­তে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকেও দেখা যায়।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিলি­তে জি-২০ সম্মেলনের ফাঁকে সেলফি বন্দি হন জো বাইডেন।

ভারতের রাজধানী নয়াদিলি­তে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে রোববার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিলি­তে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

উলে­খ্য, এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *