শীর্ষ সন্ত্রাসী কালা অনিক বিদেশি পিস্তল-মাদকসহ গ্রেফতার-৩

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক বিদেশি পিস্তলসহ তিন জন গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১৯শে মার্চ) দিবাগত রাত আটটার দিকে যশোর শহরের শংকরপুর ব্যাংক কলোনীপাড়া দিদারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদেরকে এ আগ্নেয়াস্ত্র ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। সে যশোর বকচর হুশতলা এলাকার রেজাউলের ছেলে।

এ ছাড়া তার সহযোগী আশরাফুল ইসলাম আশা ও হুমায়ুন কবির মনার নিকট থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এদের মধ্যে শেখ অনিকের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র সহ থানায় ১৪ টি মামলা রয়েছে। গ্রেফতার হওয়া হুমায়ুন কবিরের বিরুদ্ধে রয়েছে চারটি মাদক মামলা। আশরাফুল যশোর টালিখোলা মসজিদ পাড়া এলাকার মৃত আব্দুল কাদের ছেলেও হুমায়ুন কবির অভয়নগর গোয়াখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

যশোর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির ছিনতাই, হত্যা  মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিল। গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *