শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা স্বর্ণ সহ দুই যাত্রী আটক হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)। তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল রাতে তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন।

গতকাল রাতে  (১৪ অক্টোবর২০২২) আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ও কাস্টমসের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের স্বর্ণসহ  তাদের আটক করেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/10/915202215329.jpg

তিনি বলেন, এপিবিএনের দেওয়া তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা বিমানবন্দর সার্কেল শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। এ সময়ে তাদের আটক করে ইমিগ্রেশন করে কাস্টমস এলাকায় নেওয়া হয়। পরে তাদের কাছে ৪টি স্বর্ণবার (৪৬৪ গ্রাম) ও ১৯৬ গ্রাম অলঙ্কার উদ্ধার করা হয়

 

তাদের কাছে আরও স্বর্ণ আছে, এমন সন্দেহ হলে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্স প্রতিনিধি ও এডিয়েশন সিকিউরিটির (অ্যাডসেক) তথ্য মোতাবেক কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম, কাস্টমস গোয়েন্দা এয়ারপোর্ট সার্কেল টিম, এপিবিএন এবং বিমানবন্দরের অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান চালায়।

অভিযানে আসামিদের বোর্ডিং করা ফ্লাইট নং ইকে-৫৮৪ এ বোর্ডিং পাসে সিট নম্বর ৩৫ ডি ও ৩৫ জিতে রামেজিং করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০টি ছোট স্বর্ণের প্যাকেট পাওয়া যায়।বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের এবং সাক্ষীদের উপস্থিতিতে ১০টি প্যাকেট খুলে স্বর্ণ-সদৃশ পেস্ট (২৩৪০ গ্রাম) উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *