শার্শা ৪’শ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে শিকারপুর থেকে ৪০০ বোতল ফেন্সিডিল সহ খোকন মিয়া (২৬)নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার(১২জুন)গভীর রাতে তাকে আটক করা হয়।নারকেল বাড়িয়া সীমান্ত মাঠ থেকে ফেন্সডিল সহ আটক করা হয়।আটকৃত আসামী শার্শার রামচন্দ্রপুর গ্রামের খেজমত আলীর ছেলে।
বিজিবির শিকারপুর বিওপির কর্মরত হাবিলদার মোঃ কবীর হোসেন এর নেতৃত্বে নারিকেল বাড়িয়া সীমান্ত মাঠ থেকে ৪শ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷
 যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল  জানান,গোপন সংবাদের মাধ্যেমে শিকারপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷তাকে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *