শার্শা থেকে চারটি তাজা বোমা উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা থেকে ৪ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল পাঁচটার সময় শার্শা উপজেলার ভবানীপুর ভোট কেন্দ্রের আধা কিলোমিটার পশ্চিম পাশের একটি বাগান থেকে যশোরের র‌্যাব সদস্যরা বোমা গুলো উদ্ধার করেন

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গতকাল নির্বাচনে সহিংসতা ছড়ানোর জন্য দুর্বৃত্তরা শার্শা উপজেলার ভবানীপুর ভোট কেন্দ্রের পাশের একটি বাগানে এ বোমাগুলো লুকিয়ে রাখেন। গোপন সংবাদের মাধ্যমে জানার পর সাথে সাথে সেখানে অভিযান চালানো হয়। একপর্যায়ে সাদা একটা ব্যাগের ভেতর থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়। এর পর বোমাগুলো র‌্যাব-৬, খুলনার বোম্ব ডিসপজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *