বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার উপজেলার বারিপোতা গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজাসহ তাকে আটক করেন।
আটকৃত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম শার্শার বারিপোতা গ্রামের মৃত মুকছেদ আলী মন্ডলের ছেলে।
যশোর গোয়েন্দা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপণ কুমার সরকার বলেন, আটককৃত নজরুল ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দাস মাদক ব্যবসা করে আসছিলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নজরুল ইসলাম শার্শা বারিপোতা এলাকায় মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। এ সময়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দলক সেখানে পাঠালে তারা অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন। তার বিরুদ্ধে শার্শা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মধ্যে তাকে আদালত হস্তান্তর করা হবে বলে তিনি জানান।