শার্শায় ১০টি সোনার বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধ: যশোরের শার্শায় দশটি সোনার বারসহ হাসানুজ্জামান (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। এসব সোনার বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৮৪ লাখ টাকা।

আটক হাসানুজ্জামান বেনাপোল পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

মঙ্গলবার দুপুরে বালুন্ডা টু জামতলা সড়কের ভাগারিখা মোড় থেকে ১০টি সোনার বার ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এই তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামান নামে একজনকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বালুন্ডা টু জামতলা সড়কের ভাগারিখা মোড়ে অভিযান চালিয়ে হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে দশটি সোনারবার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় সাড়ে ৮৪ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে সোনাপাচারের মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *