শার্শায় জামাইয়ের দায়ের কোপে শ্বশুর খুন

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ানে পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে জামাইয়ের হাতে শ্বশুর আবু মুসা(৫০) খুন হয়েছে।

মঙ্গলবার(১২অক্টোবর) সকাল ৮ টার দিকে দূর্গাপুর গ্রামের ছত্রাপাড়ায় হত্যার ঘটনাটি ঘটে। নিহত আবু মুসা একই গ্রামের মনছের বিশ্বাসের ছেলে।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮ দিকে আবু মুসা তার নাতি ছেলে আরিয়ান(৪) কে দাদা বাড়ি থেকে আনতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার জামাই তুহিন(২৫) সহ তার ছোট ভাই রুহিন(২০), তাদের পিতা কুদ্দুস(৫৫), চাচা সুসান(৪৫) এবং কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, বটি, বাঁশ,লাঠি ও রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। মারধরের এক পর্যায়ে মুসা ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।

উল্লেখ্য যে, আবু মুসার মেয়ের সাথে একই গ্রামের কুদ্দুসের পুত্র তুহিনের সহিত ৫ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে ৪ বছর বয়সের একটি পুত্র সন্তান আছে। গত ২ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ডিউটি অফিসার শরিফুল জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আসামি আটকের অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *