নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শায় ৯ লাখ হুন্ডির টাকাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক পাচারকারীকে আটক হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জেলেপাড়া থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা । আটক শফিকুল ইসলাম শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালি চেকপোস্টে সুবেদার লাল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে হুন্ডির ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।