স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান পিস্তল-৩ রাউন্ড গলিসহ আলমগীর কবির (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে।
শনিবার রাত আড়াইটার দিকে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাজার ডাচ বাংলা ব্যাংক এজেন্টের সামনে অভিযান চালিয়ে যশোরের র্যাব-৬ এর সদস্যরা এ অস্ত্র-গুলিসহ তাকে আটক করেন। আটক আলমগীর কবির হোসেন শার্শা উপজেলার গোগা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

যশোর র্যাব-৬ এর ক্যাম্পের লে: কমান্ডার এম নাজির রহমান বলেন, আটক আলমগীর কবির একজন অস্ত্র ব্যবসায়ী। শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক যুবক পিস্তল-গলিসহ শার্শা উপজেলার গোগা বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিত বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এরপর তার কাছ থেকে ১টি ওয়ানশুর্টার গান, ৩ রাউন্ড গুলি, নগদ-২ হাজার টাকা ১টি মোবাইলফোন ও ০১টি কার্ড জব্দ করা হয় । আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।