শার্শায় ধর্ষনের অভিযোগে কৃষক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা চান্দুরীয়া ঘোপ গ্রামে  ৮ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪৫)নামে এক কৃষককে আটক করেছে পুলিশ।

সোমবার(১২এপ্রিল) সকালে চান্দুরীয়া ঘোপ গ্রামে অভিযান চালিয়ে তাকে শার্শা থানার পুলিশ আটক করে। আটককৃত আসামি চান্দুরীয়া ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান, শিশুটির মা বাড়িতে না থাকায় আব্দুল আলিম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন এসে শিশুটি উদ্ধার করে এবং আলিম কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *