স্টাফ রিপোর্টার: যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছী মোড়ে ট্রাকের ধাক্কায় তানিয়া খাতুন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া শার্শার লাউতাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং সেলিম হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া খাতুন তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিমহিনী শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে বেনাপোলগামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-৮৪-০২২৪) তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী সেলিম হোসেন সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তানিয়ার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেন। আহত স্বামীকে ভর্তি নিয়ে চিকিৎসকরা চিকিৎসা প্রদান করছেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তার আগেই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মৃত্যু দেহাটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।